নাজিম উদ্দিন আলমকে ঢাকা জেলা শ্রমিক ফেডারেশনের ফুলেল শুভেচ্ছ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি জনাব নাজিমং উদ্দিন আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত ও অনুমোদিত কমিটির কার্যক্রমকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দেন।